কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : অভিমন্যু ঈশ্বরণের ডাবল সেঞ্চুরি। তার দুরন্ত ইনিংসের ওপর ভর করে বাংলা রানের পাহাড়ের বোঝা চাপাল বিহারের উপরে। ম্যাচে জয়ের গন্ধ পাচ্ছে বঙ্গব্রিগেড। সব ঠিকঠাক থাকলে শেষ ম্যাচ জিতেই মাঠ ছাড়বে বাংলা।
শুক্রবার ৯৫ রানে বিহারের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল। জবাবে বাংলা ৫ উইকেটে করেছে ৪১১ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিহারের রান এক উইকেটে ৩২। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে রয়েছে ২৮৪ রানে। অ্যাডভান্টেজ বাংলা একথা বলাই যায়।
