মুম্বই, ২১ ফেব্রুয়ারি( : ভারতের লালচাঁদ রাজপুতকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত।রাজপুতকে তিন বছরের জন্য দায়িত্বটি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ মুদাসসার নাজারের জায়গায় তিনি এলেন। আফগানিস্তানের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৭ সালে তার সময়েই টেস্ট মর্যাদা আফগানিস্তান। এর আগে রাজপুত কাজ করছেন জিম্বাবুয়ে দলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। জিম্বাবুয়ের প্রধান কোচ ছিলেন তিনি। এবার আরব আমিরাতের দায়িত্ব নিলেন।
