মিউনিখ বায়ার্ন মিউনিখ প্রয়াত জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে তার অ্যালিয়াঞ্জ এরিনার বাড়ির বাইরে একটি মূর্তি দিয়ে সম্মান জানাবে। রবিবার এই ঘোষণা করেছে ক্লাব সমর্থক ফাউন্ডেশন।সর্বকালের অন্যতম এই সেরা খেলোয়াড় জানুয়ারিতে ৭৮ বছর বয়সে মারা যান।বেকেনবাওয়ারের এই মূর্তিটি তাঁর প্রাক্তন সতীর্থ এবং বায়ার্ন স্ট্রাইকার গের্ড মুলারের পাশে বসবে, যা গত সেপ্টেম্বরে উন্মোচন করা হয়েছিল।প্রকল্পটি সম্পূর্ণ হতে প্রায় দেড় মাসের বেশি সময় লাগবে বলে আশা করা হচ্ছে এবং এতে বেকেনবাওয়ারের পরিবার এবং বায়ার্ন মিউনিখের সমর্থন রয়েছে। তাঁরা এই প্রকল্পে ভক্তদের অনুদান দিতে উৎসাহিত করেছে।
