ধরমশালা, 10 মার্চ: শনিবার ধর্মশালায় ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে উঠলেন রোহিত শর্মারা। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। গত দু’বারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল। এবারও সেই সুযোগ থাকছে ভারতের সামনে।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ভারত খেলেছে ন’টি টেস্ট। এর মধ্যে ছ’টিতে জিতেছে হেরেছে একটিতে। ভারতের পয়েন্ট ৬৮.৫১ শতাংশ। নিউজ়িল্যান্ড পাঁচটি টেস্ট খেলে ৬০ শতাংশ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়া ১১টি টেস্ট খেলে পেয়েছে ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। তবে অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডের টেস্ট চলছে। সেই ম্যাচের ফলাফল আবার তালিকার পরিবর্তন আনতে পারে।
