ব্রিসবেন, ১২ জানুয়ারি (হি.স.): অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে গেলেন সুমিত নাগাল । শুক্রবার সুমিত স্লোভাকিয়ার অ্যালেক্স মলকানকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে জায়গা করে নিলেন। তিন বছর পর তিনি সফল হলেন ‘গ্র্যান্ড স্ল্যাম’ এর মূলপর্বে অংশগ্রহণ করতে।
একেবারে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন ভারতের এই তরুণ টেনিস তারকা। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৬-৪, ৬-৪।
ম্যাচ শেষে সুমিতকে অভিনন্দন জানিয়েছেন টেনিসপ্রেমীরা।
উল্লেখ্য, ১৪ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন এবং শেষ হবে ২৮ তারিখে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
