লিভারপুল, : ইউরোপা লিগের প্রথম লেগে দাপুটে জয় পেল ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ইতালিয়ান জায়ান্ট রোমা। দু”দলই বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান প্রায় নিশ্চিত করে নিয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এপেত অ্যারেনাতে স্পার্তা প্রাহাকে ৫-১ ব্যবধানে হারায় লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করেছেন ডারউইন নুনেজ। একটি করে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লুইস দিয়াজ ও ডমিনিক।
অন্য ম্যাচে ঘরের মাঠ অলিম্পিকোতে ব্রাইটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রোমা। দলের হয়ে একটি করে গোল করেছেন পাওলো দিবালা, রোমেলু লুকাকু, জিয়ানলুকা মানচিনি ও ব্রায়ান ক্রিস্টন। উল্লেখ্য, রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে দুদল মুখোমুখি হবে আগামী ১৪ মার্চ।
