গৌহাটি, ৮ জানুয়ারি (হি.স.):ভারতীয় দলে অনেক দিন ধরেই ব্রাত্য অসমের এই ক্রিকেটার রিয়ান পরাগ। কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে চলেছেন। সীমিত ওভারের ক্রিকেটে তো বটেই। এ বার রঞ্জি ট্রফিতেও দাপুটে ইনিংস খেললেন । আজ অসমের এই ক্রিকেটার ৫৬ বলে শতরান করলেন ছত্তিশগড়ের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ৮৭ বলে ১৫৫ রান করে আউট হন তিনি। তার এই ইনিংসে রয়েছে ১১টি চার এবং ১২টি ছয়। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন তিনি।
তবে পরাগের এই ইনিংস কাজে লাগেনি। আজ তারা অসমকে ১০ উইকেটে হারিয়েছে। ২০ ওভারের মধ্যে জয়ের দরকার ছিল ৮৭ রান। আগের ব্যাট করে ছত্তিশগড়ের ৩২৭ রানের জবাব অসমের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৫৯ রানে। ফলো অন করতে নেমে রিয়ানের সৌজন্যে ২৪৫ রান করেছিল তারা। জবাবে ছত্তিশগড় সহজেই এই ম্যাচ জিতে নেয়।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
