প্যারিস, দীর্ঘ ৭ বছর ও ৮৪ ম্যাচ পর প্রথমবারের মতো ফ্রান্স আন্তইনে গ্রিজম্যানকে ছাড়া খেলতে নামছে জার্মানি ও চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। এই ম্যাচ দুটি হবে মার্চ মাসেই। এই দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন গ্রিজম্যান। তাতে দীর্ঘ ৭ বছর পর ফ্রান্সকে বিশ্বকাপ শিরোপা জেতানো এই তারকা। অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরাসি তারকা অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েছেন। আর এই কারণেই তাঁকে জার্মানি ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়েদ দেশাম। ফলে মার্চে ফ্রান্সের হয়ে এই দুটি প্রীতি ম্যাচে আর খেলা হচ্ছে না তাঁর।
