কলকাতা রুই ম্যানুয়েল সিজার কস্তা। একজন পর্তুগিজ প্রাক্তন পেশাদার ফুটবলার। দ্য মায়েস্ট্রো ডাকনাম। কস্তা তার ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন পর্তুগালের বেনফিকা, ফিওরেন্টিনা এবং এসি মিলানের সাথে। ১৭ বছরের এক দুরন্ত ক্যারিয়ারে, তিনি একটি প্রাইমিরা লিগা শিরোপা , একটি সেরি এ শিরোপা, তিনটি কোপা ইতালিয়া , একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং একটি উয়েফা সুপার কাপ সহ বেশ কয়েকটি ট্রফি জিতেছেন । তিনি এ সেলিকাওএর হয়ে ৯৪টি ক্যাপ সংগ্রহ করেছেন এবং ২৬টি গোল করেছেন এবং তিনটি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি ফিফা বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন ।
সর্বকালের সেরা প্লে-মেকারদের মধ্যে একজন হিসেবে বিবেচিত কস্তা। সাধারণত আক্রমণাত্মক মিডফিল্ডার ছিলেন। তার চমৎকার কৌশল, প্লেমেকিং ক্ষমতা এবং মিডফিল্ড থেকে গোল করার জন্য তিনি পরিচিত ছিলেন। তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার এবং পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে গণ্য করা হয়। ২০০৪ সালে পেলে তাকে ১২৫ জন সেরা জীবন্ত ফুটবল খেলোয়াড়ের একজন হিসেবে ফিফা ১০০ তে স্থান দিয়েছেন। বিশ্ব ফুটবলের অন্যতম এই সেরা মিডফিল্ডারের ৫২তম জন্মদিন।
