সিলেট, ১ ডিসেম্বর (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনের শেষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
টাইগারদের দেয়া ৩৩২ রান তাড়ায় নেমে শুক্রবার চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৩ রান। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন আরও ২১৯ রান। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে টাইগার বোলারদের মোকাবেলায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। একমাত্র ডেরিল মিচেল ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। কিউইদের প্রথম চার ব্যাটারের মধ্যে ২০ রানের ঘর ডিঙাতে পেরেছেন কেবল হেনরি নিকোলস।
বিশেষ করে আজ
তাইজুলে বিধ্বস্ত নিউজিল্যান্ড।
বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।
হিন্দুস্থান সমাচার /শান্তি
