কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): সন্দীপ পাতিল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ছিলেন। তিনি ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
১৯৫৬ সালের ১৮ আগস্ট, মুম্বইয়ে তিনি জন্মগ্রহণ করেন । ছিলেন একজন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং মাঝে মাঝে মিডিয়াম পেস বোলিংও করতেন। ১৯৮৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার গুরুত্বপূর্ণ ইনিংস বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ৩২ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন, যা ভারতের জয়ে সহায়তা করে।
অবসরের পর তিনি ভারতীয় জাতীয় দল এবং ‘এ’ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি কেনিয়া দলের কোচ হিসেবে ২০০৩ সালের বিশ্বকাপে তাদের সেমিফাইনালে নিয়ে যান। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন।
কেরিয়ারে টেস্ট খেলেছেন ২৯ টিl করেছেন ১৫৮৮ রানl সেঞ্চুরি করেছেন চারটি, আর অর্ধ সেঞ্চুরি করেছেন ৭টিl টেস্টের সর্বোচ্চ রান ১৭৪l আর একদিনের ক্রিকেট খেলেছেন ৪৫টিl করেছেন ১০০৫ রান। অর্ধ সেঞ্চুরি রয়েছে ৯টি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
