মুম্বই রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। সেই ম্যাচ দিয়ে আইপিএলে ফেরার সম্ভাবনা রয়েছে সূর্য কুমারের। এমনটাই মনে করা হচ্ছে। শুক্রবার তিনি মুম্বই ক্যাম্পে যোগ দেবেন।
জানা গেছে, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি খেলার জন্য সূর্যকুমার যাদবকে ফিট ঘোষণা করেছে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো মুম্বই ইন্ডিয়ান্স জয়ের মুখ দেখেনি। আশা করা যাচ্ছে সূর্য কুমার ফিরলে শক্তি বাড়বে মুম্বাই স্কোয়াডের।
