কলকাতা, ৬ আগস্ট (হি. স.): কলকাতা ফুটবল লিগের ক্রীড়াসূচী নিয়ে সংবাদ মাধ্যমে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ’র – দিকে তাক করেই সুরুচি সঙ্ঘের কোচ রঞ্জন ভট্টাচার্য বিরূপ মন্তব্য করেছেন। ওই অবমাননাকর মন্তব্যের জন্য, আইএফএ’র – ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে । এজন্য সুরুচি সংঘের সচিব’কে আগামী শুক্রবার অর্থাৎ চলতি মাসের ৮ তারিখে বিকেল সাড়ে চারটের সময় আইএফএ অফিসে লিখিত জবাবদিহি জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শানোর জন্যে ক্লাবের প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্য – কে সঙ্গে নিয়েই ক্লাব সচিব, বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আই এফ এ – দফতরে উভয়কে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে আরো জানানো হয়েছে যে, তাদের বিরুদ্ধে এই কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কেন? এই প্রশ্নের সদুত্তর না দিতে পারলে অথবা তলবের সময় গরহাজির থাকলেই আইএফএ যথাযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। পরিশেষে, যদিও জানানো হয়েছে আইএফএ এবিষয়ে সুরুচি সঙ্ঘের সহযোগিতা প্রত্যাশা করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
