লখনৌ, ২১ অক্টোবর(হি.স.): ব্যাট করতে নেমে লঙ্কান পেসারদের সামনে শুরুতেই দিশেহারা ডাচরা। ৭১ রানেই ৫ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ৯১ রানে অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসকে হারিয়ে আরো বিপর্যয় পড়ে ডাচরা তবে সেখান থেকে লোগান ফন বিক এবং সাইব্রান্ড এঙ্গেলব্রেখট জুটি ১৩০ রান যোগ করে ডাচ টিমকে ভালো জায়গায় নিয়ে যায়। শেষমেষ ডাচরা করে ২৬৩ রান করে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের ফন বিক করেন ৫৯ রান।
শ্রীলঙ্কার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন রাজিথা এবং মাদুশঙ্কা।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
