লিওন, ১৯ ডিসেম্বর (হি.স.): সুইজারল্যান্ডের লিওনে সোমবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ওই ড্র’তে ম্যানচেস্টার সিটি, পিএসজি সহজ প্রতিপক্ষ পেয়েছে। ওই তুলনায় অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ কিছুটা কঠিন। রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের সামনেও খুব বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।
এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কার সঙ্গে খেলবে:
নাপোলি-বার্সেলোনা:
গত মৌসুমে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি খেলবে ইউরোপের পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে।
পোর্তো-আর্সেনাল:
ড্রয়ের সবার আগে নিশ্চিত হয়েছে পোর্তো-আর্সেনালের মুখোমুখি হওয়া।
পিএসজি-রিয়াল সোসিয়াদাদ:
রিয়ালকে পেয়েছে পিএসজি, তবে মাদ্রিদ নয়, সোসিয়েদাদl
ইন্টার মিলান-আতলেতিকো মাদ্রিদ:
তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে তিনবারের ফাইনালিস্ট আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
পিএসভি-বরুসিয়া ডর্টমুন্ড:
১৯৯৬-৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড খেলবে পিএসভির বিপক্ষে।
লাৎসিও-বায়ার্ন মিউনিখ:
১৯৯৯-০০ মরসুমের কোয়ার্টার ফাইনালিস্ট লাৎসিও খেলবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের বিপক্ষে।
কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি:
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেল কিছুটা দুর্বল দল কোপেনহেগেনকে। এর আগে কখনো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পেরোয়নি কোপেনহেগেন।
লাইপজিগ-রিয়াল মাদ্রিদ:
চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ খেলবে ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালিস্ট লাইপজিগের বিপক্ষে।
কবে শুরু শেষ ষোলোর খেলা :
দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।
হিন্দুস্থান সমাচার /শান্তি
