
কলকাতা, ১৬ নভেম্বর(হি.স.):
ইডেন গার্ডেন্সের দর্শকভর্তি গ্যালারি গলা ফাটিয়েছিল দক্ষিণ আফ্রিকার জন্য। ভাগ্যবিধাতাকে খুশি করতে পারেনি প্রোটিয়ারা। অস্ট্রেলিয়াকে ছোট লক্ষ্য দিয়েও বল হাতে তুমুল লড়াই করেছিল টেম্বা বাভুমার দল।কিন্তু পারল না। শেষ পর্যন্ত আরও একবার সেমিতেই আটকে গেল দক্ষিণ আফ্রিকা।
ইডেন গার্ডেন্সে রোমাঞ্চকর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই হারে ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার সেমিফাইনাল থেকে বাদ পড়ল প্রোটিয়ারা।
টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে মাত্র ২১৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
হিন্দুস্থান সমাচার /শান্তি
