বাঁকুড়া, ১৬ নভেম্বর (হি. স.) : বন্ধ ঘর থেকে এক ব্যাক্তির পচা গলা দেহ উদ্বারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের দোলতলায়। বন্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় মানুষ পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার পুলিশ দরজা খুলে ওই ব্যাক্তি র মৃতদেহ পড়ে থাকতে দেখে।মৃত ব্যক্তির নাম মধু গুই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মধু গুই আলু পেঁয়াজের ব্যবসা করতো।ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতো। লক্ষীপূজার সময় তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে জয়পুর থানার গেলিয়া গ্ৰামে বেড়াতে যায়।মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ব্যবসায় মন্দার কারনে সে হতাশ ছিল বলে স্থানীয় মানুষের ধারনা। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ
