মুম্বই, ২ জানুয়ারি(হি.স.): মেয়েদের ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু ১৯৭৩ সালে। অথচঅধিনায়ক–
উইকেটকিপারের দ্বৈত ভূমিকায় খেলতে নামা কোনও ব্যাটারের শতক নেই! ৮০ পেরোনো ইনিংসই দেখা গেল আজ প্রথমবার। শতক না হলেও তাই নতুন রেকর্ডই গড়লেন অ্যালিসা হিলি মুম্বইয়ে আজ ভারতের বিরুদ্ধে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৮২ রান করেছেন হিলি, মেয়েদের ওয়ানডে যেটি এখন কোনো অধিনায়ক-উইকেটকিপারের সর্বোচ্চ রানের ইনিংস।
হিন্দুস্থান সমাচার /শান্তি
