পশ্চিম জার্মানি, ১ জানুয়ারি(হি.স.): ফর্মুলা ওয়ান রেসিংয়ের কিংবদন্তি মাইকেল শুমাখার খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছেন। প্রায় এক দশক তিনি জনসমক্ষে আসেননি। এই কিংবদন্তি ফর্মুলা ওয়ান তারকা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন।
বরফে ঢাকা পাহাড়ে স্কিয়িং করা ছিল তাঁর নেশা। আর সেই স্কিয়িং করতে গিয়েই মাথায় গুরুতরভাবে আঘাত পান শুমাখার। তারপর থেকেই কোমায় চলে যান তিনি। তারপর
২০১৪ সালের জুন মাস পর্যন্ত শুমাখারকে ‘ মেডিক্যালি ইনডিউশড কোমাতে’ রাখা হয়েছিল। এরপর তাঁর একাধিক সার্জারি হয়েছে। এরপরও তার শরিরীক অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি।
২০১৩ সালে ২৯ ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।আর তার দুর্ঘটনার এই দশম বার্ষিকীতে তাঁর বন্ধু সেবাস্তিয়ান ভেটেল এমন খারাপ খবরটি শুনিয়েছেন । আর এই খবরে ভক্তদের মধ্যে বেড়েছে উদ্বেগ।
হিন্দুস্থান সমাচার/শান্তি
