রায়পুর, ১ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে যে গ্যারান্টি দিয়েছেন তা পূরণ করতে সরকার বদ্ধপরিকর, সোমবার এই মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি সোমবার ছত্তিশগড়বাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সকল মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। মুখ্যমন্ত্রী সাই নববর্ষের বার্তায় বলেছেন, নতুন বছর নতুন প্রত্যাশা নিয়ে আসে। ছত্তিশগড়ের নতুন সরকার রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক শক্তি নিয়ে এসেছে। ছত্তিশগড়ের জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দিয়েছেন তা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। সাই আরও বলেন, আমি খুশি যে ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দুবছরের বকেয়া ধান ছত্তিশগড়ের ১২ লক্ষ কৃষককে দেওয়া হয়েছে। কৃষকদের ব্যঙ্ক অ্যাকাউন্টে ৩৭১৬ কোটি টাকার বেশি স্থানান্তর করা হয়েছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা দরিদ্রদের জন্য ১৮ লক্ষ ঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দরিদ্র ভূমিহীন শ্রমিকদের বার্ষিক ১০,০০০ টাকা করে দেব। মাতৃ বন্দনা যোজনার আওতায় বিবাহিত মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখন মা-বোনেরা এক বছরে অ্যাকাউন্টে ১২ হাজার টাকা পাবে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
