কলকাতা, ২৪জুন(হি.স.) : মঙ্গলবার ২৪ জুন, ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে তিনি আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। মেসি বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের জন্মদিন উপলক্ষে কোটি কোটি ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।
মেসির পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। তিনি একজন আক্রমণভাগের খেলোয়াড় এবং তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। সময়ের সঙ্গে সঙ্গে তিনি ফুটবল বিশ্বে এক কিংবদন্তীতে পরিণত হয়েছেন এবং তাঁর খেলা মুগ্ধ করে বিশ্বের কোটি কোটি ভক্তকে। অনেকেই তাঁর হাতে আরো একটা বিশ্বকাপ দেখতে চান।
আজ জন্মদিনে ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার আরও সাফল্য কামনা করছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
