পোর্ট এলিজাভেথ, ১৯ ডিসেম্বর (হি.স.): প্রথম ওডিআই জিতেছে ভারত। এবার জয়রথ ধরে রাখতে আজ লড়াইয়ে প্রোটিয়াদের মুখোমুখি হতে চলেছে ভারত। দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাভেথের বেরাহ স্টেডিয়ামে। আজ দক্ষিণ আফ্রিকা ও চাইবে আজ জিতে সিরিজ জমিয়ে তুলতে। গত ম্যাচে ভারতের তরুণ ব্রিগেড দুর্দান্ত খেলেছে। তাদের ওপর ভরসা করে আজ ভারত সিরিজ জিততে চাইছে। আর দক্ষিণ আফ্রিকাও দ্বিতীয় ওয়ানডেতে তাদের দলের কোন পরিবর্তন করছে না।
হেড টু হেডে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই দেশ মোট ৯২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে।যার মধ্যে ভারত জিতেছে ৩৯ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০ বার।আর তিনটি ম্যাচ আমিমাংসিত থেকেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে ৪.৩০ মিনিটে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
