বার্লিন, ২০ সেপ্টেম্বর (হি.স.) : পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোম বোয়েটেং।
জার্মানির জার্সিতে সবশেষ খেলেছেন ২০১৮ সালে। ক্লাব কেরিয়ারে সবশেষ খেলেছিলেন অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিন্সে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল বোয়েটেংয়ের। তবে গত ১৯ আগস্ট পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি শেষ হয়। ঠিক এক মাস পর ১৯ সেপ্টেম্বর বিদায় ঘোষণা করলেন ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।
পেশাদার ফুটবলে ১৮ বছরের কেরিয়ারে বায়ার্ন সহ সাতটি ক্লাবে খেলেছেন। জার্মানির হয়ে খেলেছেন ৭৬টি ম্যাচ। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন এই সেন্টারব্যাক।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
