কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): ইতিমধ্যেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে গেছে মহামেডান। কিন্তু ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আইএফএ চিঠি দিয়ে দুই প্রধানকে জানিয়ে দিয়েছে সামনের বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন, “আমরা দুই ক্লাবকেই চিঠি পাঠিয়েছি। আমাদের পক্ষে ডার্বি আর পিছনো সম্ভব নয়।” কিন্তু ক্লাবগুলি থেকে এর উত্তর এখনো পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
