হুগলি, ১৬ আগস্ট (হি.স.) : হিন্দমোটর এলাকায় ভারতীয় সাঁতারু বুলা চৌধুরীর পৈতৃক বাড়ি থেকে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও এই বাড়িতে তিনবার চুরির ঘটনা ঘটেছে।
উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা এবং ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। শনিবার সিআইডির ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট দল প্রমাণ সংগ্রহ করেছে এবং ছবি তুলেছে। কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বুলা চৌধুরী বলেন, আমি দেশের জন্য সম্মান নিয়ে এসেছি। সেই সম্মান রক্ষা করা কি প্রশাসনের দায়িত্ব নয়?
হিন্দুস্থান সমাচার / সোনালি
