কলকাতা, ২৮ অক্টোবর(হি.স.): বিশ্বকাপে হারের ধারাবাহিকতা ধরে রাখলো বাংলাদেশ। আজ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হারলো সাকিব আল হাসানের দল। তাতে বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে গেছে সাকিব-মুশফিকদের।
আজ কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার (২৮ অক্টোবর) ঢল নেমেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। তবে সমর্থকদের হতাশ হয়েই ফিরতে হলো। নেদারল্যান্ডসের বিপক্ষেও লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা। ডাচদের দেয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ করেছে ১৪২ রান।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে মাত্র একটিতে জিতেছে সাকিবের দল।সেটি হল আফগানিস্তানের বিরুদ্ধে। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম অবস্থানে আছে টাইগাররা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
