ধরমশালা, ২৮ অক্টোবর (হি.স.): অজি দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের ঝড় তোলা ইনিংসে ওপর ভর করে ধর্মশালায় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সব কটি উইকেট হারিয়ে ৩৮৮ রান করেছে তারা। ওয়ানডেতে এই মাঠে আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ইংল্যান্ডের ৩৬৪, বাংলাদেশের বিপক্ষে ।
কিউইদের বিপক্ষে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড রীতিমতো ঝড় তোলেন।
২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। হেড ফিফটি করেন মাত্র ২৫ বলে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটারদের এটা দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। ১০ ওভার শেষে অজিরা পায় ১১৮ রানের সংগ্রহ। ২০তম ওভারে গ্লেন ফিলিপসের বলে আউট হন ওয়ার্নার। ৬৫ বলে ৮১ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৬টি ছক্কার মারেন।টাভিস হেড ৬০ বলে সেঞ্চুরি(১০৯) করেন।
হিন্দুস্থান সমাচার। শান্তি।
