বেঙ্গালুরু, ৯ নভেম্বর(হি.স.): বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে নামছে নিউজিল্যান্ড। আর শ্রীলংকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে কিউইদের হারাতে মাঠে নামছে। এই সমীকরণে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ওয়ানডে বিশ্বকাপে দু’দল ১১ বার মুখোমুখি হয়েছে। কিউইদের বিপক্ষে ৬ ম্যাচ জিতেছে শ্রীলংকা আর ৫টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
