
মুম্বই, ২৩ জানুয়ারি (হি.স.) : মহিলাদের প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ্যে এল। টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ১৭ মার্চ অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ হবে গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি।
মোট ২২টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে। এলিমিনেটর হবে ১৫মার্চ। টুর্নামেন্টের সব ম্যাচগুলো হবে দিল্লি ও বেঙ্গালুরু শহরে । লিগ পর্বের তিনটি সেরা দল প্লে অফে খেলার ছাড়পত্র পাবে। লিগ টেবিলের সবার উপরে যে দলটা থাকবে, সেই দলটা সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় ও তৃতীয় হবে যে দলগুলো তাদের খেলতে হবে এলিমিনেটর।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
