প্যারিস, ২৬ অক্টোবর (হি.স.):
ঘরোয়া লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। সেইসঙ্গে উঠে এলো শীর্ষস্থানে।
শনিবার ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে চূড়ায় ফিরল লুইস এনরিকের দল।
প্রথমার্ধে আশরাফ হাকিমির জোড়া গোলের পর, শেষ দিকে তৃতীয় গোলটি করেন দিজিরে দুয়ে।
৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২০।
আর এক ম্যাচ কম খেলা মার্সেই ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
