শ্যামকেন্ট, ২৫ আগস্ট (হি.স.): সোমবার কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু ভাকের চতুর্থ স্থান অর্জন করেছেন।
এদিকে, ২০২২ এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী এষা সিং এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন।
মনু এবং এষা যথাক্রমে ২৫ এবং ১৮ স্কোর করে শেষ করেন। দুজনেই দুর্দান্ত ৫৮৮ করেছিলেন, কিন্তু ফাইনালে সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেননি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় ভারতীয় সিমরনপ্রীত কৌর ব্রার, ৫৭৩ স্কোর করে বাছাইপর্বে ১৭তম স্থান অর্জন করেছিলেন এবং ফাইনালে জায়গা পাননি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
