কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচেই ক্রিকেটারদের ব্যাটে কম বেশি চার-ছক্কা দেখা গিয়েছে। জানেন এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি চার এবং ছয় কোন ক্রিকেটার মেরেছেন? দেখে নেওয়া যাক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ মারা ক্রিকেটার:
রোহিত শর্মা:
রোহিত শর্মা চলতি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ২৪টি ছয় মেরেছেন। তিনিই রয়েছেন সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে। তাঁর মোট রান ৫০৩।
গ্লেন ম্যাক্সওয়েল:
এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার চলতি বিশ্বকাপে বেশি ছয় মারা তালিকায় ২ নম্বরে রয়েছেন। তিনি ৭ ম্যাচে ২২টি ছয় মেরেছেন। তাঁর মোট রান ৩৯৭।
কুইন্টন ডি’কক:
প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’কক এ বারের বিশ্বকাপে ৯টি ম্যাচে ২১টি ছয় মেরেছেন। তাঁর মোট রান ৫৯১।
ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার চলতি বিশ্বকাপে ৯টি ম্যাচে ২০টি চার মেরেছেন। ওয়ার্নারের মোট রান ৪৯৯।
মিচেল মার্শ :
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ বিশ্বকাপে ৮টি ম্যাচে ২০টি চার মেরেছেন। তাঁর মোট রান ৪২৬।
বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি চার মারা ক্রিকেটার হলেন:
রোহিত শর্মা:
ভারত অধিনায়ক ব্যাটে এ বারের বিশ্বকাপের সবচেয়ে বেশি ছয় এবং চার এসেছে। রোহিত ৯টি ম্যাচে মোট ৫৮টি চার মেরেছেন। তাঁর মোট রান ৫০৩।
কুইন্টন ডি’কক:
রোহিতের মতো প্রোটিয়া তারকা কুইন্টন ডি’ককের ব্যাটেও সমানতালে ছয়-চার এসেছে। ৯ ম্যাচে ডি’কক মেরেছেন ৫৭টি চার। তাঁর মোট রান ৫৯১।
বিরাট কোহলি:
এবারের বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটে ৯টি ম্যাচে এসেছে ৫৫টি চার। তাঁর মোট রান ৫৯৪। গ্রুপ পর্ব শেষে আপাতত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান করা ব্যাটার।
রাচিন রবীন্দ্র:
কিউয়ি তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র বিশ্বকাপে ৯টি ম্যাচে ৫২টি চার মেরেছেন। তাঁর মোট রান ৫৬৫।
ডেভন কনওয়ে:
কিউয়ি তারকা ওপেনার ডেভন কনওয়ে এ বারের বিশ্বকাপে ৯টি ম্যাচে ৫১টি চার মেরেছেন। তাঁর মোট রান ৩৫৯।
হিন্দুস্থান সমাচার /শান্তি
