
কলকাতা, ১৬ জানুয়ারি(হি.স.): জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আর কয়েক দিনের মধ্যে। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই দিন বিনা টিকিটে দেখার ব্যবস্থা করেছেন অ্যাসোসিয়েশন।স্টেডিয়ামে ঢুকে কারা দেখতে পাবেন এই ম্যাচ।
অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, এই দিন সশস্ত্র বাহিনীর কর্মীদের গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে। আর ৫ হাজার স্কুলপড়ুয়াও বিনামূল্যে প্রথম টেস্ট ম্যাচ দেখতে পাবে। আর তেলেঙ্গানায় কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মীরা ও তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে এই টেস্ট ম্যাচ দেখতে পারবেন। তাঁদের অবশ্য ১৮ জানুয়ারির মধ্যেহায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইওকে তাঁদের বিভাগীয় প্রধানের কাছ থেকে একটি চিঠি মেল করতে হবে। আর প্রতিদিন ৫ হাজার স্কুলপড়ুয়াদের বিনামূল্যে টিকিট দেওয়ার পাশাপাশি ম্যাচ চলাকালীন বিনামূল্যে খাবার এবং পানীয় জলও পাবেন স্টেডিয়ামে। রাজ্যের প্রায় ৩ হাজারেরও বেশি স্কুল ছাত্রছাত্রীরা খেলা দেখতে পাবেন। তবে স্কুলপড়ুয়াদের স্কুলের ইউনিফর্মেই মাঠে আসতে হবে এবং তদের স্কুলের পরিচয়পত্র নিয়ে আসতে হবে।
হিন্দুস্থান সমাচার/শান্তি
