মুম্বাই, ২৪ ডিসেম্বর (হি.স.): ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌররা। মহিলাদের টেস্টের ইতিহাসে এই প্রথম বার অস্ট্রেলিয়াকে হারাল ভারত। কয়েক দিন আগে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতের মেয়েরা। সেই কাজটা আরও এক বার করলেন দীপ্তি শর্মা, রিচা ঘোষেরা। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ় জিতল ভারত।
টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখিয়ে ভারতীয় বোলারেরা অস্ট্রেলিয়ার মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট ফেলে দেন। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ ৪টি এবং রাজেশ্বরী গায়কোয়াড় ও হরমনপ্রীত কৌর ২টি করে উইকেট নেন। ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। মান্ধানা ৩৮ ও জেমাইমা ১২ রান করে অপরাজিত থাকেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
