দেহরাদূন, ২৪ ডিসেম্বর (হি.স.): রবিবাসরীয় সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করল শিরোমণি অকালি দলের একটি প্রতিনিধি দল। শিরোমণি অকালি দলের সভাপতি তথা পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার উত্তরাখণ্ডের দেহরাদূনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করেছে। বৈঠক বেশ কিছু সময় ধরে চলে।
পুষ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখবীর সিং বাদল বলেছেন, উত্তরাখণ্ডে বসবাসরত শিখদের সঙ্গে সম্পর্কিত দু’টি প্রধান বিষয় নিয়ে কথা হয়েছে। একটি বিষয় ছিল, গুরুদ্বার জ্ঞান গোদ্রীতে জমি চিহ্নিতকরণের সঙ্গে সম্পর্কিত… উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি সাইট নির্বাচনের জন্য একটি এসজিপিসি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাবেন৷ দ্বিতীয় বিষয় কৃষকদের সঙ্গে সম্পর্কিত ছিল, যাদের জমি উত্তরাখণ্ড রাজ্য গঠনের সময় ভাগ করা হয়েছিল… মুখ্যমন্ত্রী ধামি আশ্বাস দিয়েছেন, তিনি শীঘ্রই এই সমস্যাটির সমাধানের জন্য একটি কমিটি গঠন করবেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
