
ইন্দোনেশিয়া, ২৮ নভেম্বর (হি.স.) : অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল জার্মানি ও আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ড্র করে ম্যাচ জমিয়ে তুলেছিল আলবিসেলেস্তেরা। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুরাকার্তায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামে আর্জেন্টিনা ও জার্মানি। ম্যাচটিতে ৩-৩ গোলে ড্র হয়। জার্মানির হয়ে জোড়া গোল করেন প্যারিস ব্রুনার ও ১টি গোল করেন ম্যাক্স মোরস্টেড। আর আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেন অগাস্টিন রবার্তো। খেলা ড্র হওয়ায় টাইব্রেকারের ৪-২ ব্যবধানে জয় পায় জার্মানি।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
