চালসা, ২৮ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের আপার চালসা রেলস্টেশন সংলগ্ন এলাকায় দেখা মিলল চিতাবাঘের। । মঙ্গলবার সকালে খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় নরবাহাদুর প্রধান বাড়ির পাশে কাজ করার সময় ঝোপের মধ্যে একটি চিতাবাঘ দেখতে পান। চিতাবাঘটি ওই ব্যক্তির উপর আক্রমণের চেষ্টাও করে। কিন্তু সাহস করে তিনি হাতে থাকা খুকরি দিয়ে চিৎকার করলে চিতাবাঘটি ফের ঝোপের মধ্যে পালিয়ে যায় বলে জানান তিনি। খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় চালসা রেঞ্জ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের। এরপর খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকায় চিতাবাঘের খোঁজে তল্লাশি চালালেও তার কোনও হদিস পায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি
