উনা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কেই হল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে গগরেট–হোশিয়ারপুর রোডে রোগী নিয়ে যাওয়া একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত দুজন। পুলিশ সূত্রে জানা গেছে , কাঙড়ার টাণ্ডা থেকে লুধিয়ানায় যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। মৃতদের মধ্যে রোগীর দুই আত্মীয়ও রয়েছেন। আহতদের হোশিয়ারপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
