গুয়াহাটি, মা গুয়াহাটির বশিষ্ঠ-জালুকবাড়ি ৬-লেনের সম্প্রসারিত বাইপাস উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ বৃহস্পতিবার গুয়াহাটির বশিষ্ঠয় ১০ নম্বর জাতীয় সড়কে নতুন সংযোজিত উড়ালপুল তথা বাইপাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। ১৬,৪৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে মহানগরীর এক বৃহত্তর অঞ্চলের যানজট হ্রাসের পাশাপাশি গুয়াহাটি শহর এবং বিমানবন্দরের মধ্যে যাতায়াতের সময় বহু কম হবে।
গুয়াহাটি বিমানবন্দর থেকে শহর এবং তার বাইরে জনতার যাত্রা বাধাহীন হবে। তিনি জানান, ভারত মালা প্রকল্পের অধীনে ৬-লেনের এই উড়ালপুল নির্মাণে ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। এর ফলে লখরা, গরচুক, বরাগাঁও এবং বশিষ্ঠ সহ গুরুত্বপূর্ণ জংশনে চারটি উড়ালপুল উচ্চ প্রযুক্তিতে কৌশলগতভাবে তৈরি করা হয়েছে।
