হাফলং (অসম), ২৩ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার বুকচিরে প্রবাহিত দিহাঙ্গি নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটেছে হারাঙ্গাজাও থানার অন্তর্গত লালাবস্তি গ্রামের বাসিন্দা ১৯ বছর বয়সি মোহন ছেত্রী ওরফে মৌসম ছেত্রীর।
দিহাঙ্গি নদীতে মঙ্গলবার বিকাল চারটা নাগাদ বন্ধুদের সঙ্গে স্নান করতে নামার পর ওই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গত ছয় দিন আগে মোহন ছেত্রী ওরফে মৌসম ছেত্রী নামের ওই যুবক কাজের জন্য দিহাঙ্গিতে গিয়েছিল।
এদিকে নদীতে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারের জন্য এসডিআরএফ, অগ্নিনির্বাপক বাহিনী এবং ডিমা হাসাও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে যদিও এ খবর লেখা পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব
