মেলাঘর (ত্রিপুরা) মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে ত্রিপুরা পুলিশ সিআরপিএফ কর্মীদের নিয়ে মেলাঘর থানার অন্তর্গত রামপাদ পাড়ার একটি বাড়িতে মাটির নূচে লুকিয়ে রাখা ৪ লক্ষ টাকার ২৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা বলেন, গোপন সূত্রে আমরা রামপদ পাড়ার একটি বাড়িতে অবৈধভাবে নিষিদ্ধ মাদক মজুত করার সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলাম।সে অনুসারে মেলাঘর থানার পুলিশ সিআরপিএফ কর্মীদের নিয়ে চৈত্রমোহন দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা। মাটির নীচে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজাগুলি।
বাড়ির মালিক চৈত্রমোহন দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মেলাঘর থানায় তার বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে।
