কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপি-র নৈরাশ্যবাদী পরিস্থিতির কড়া সমালোচনা করতে গিয়ে এ রাজ্যে বিজেপি-র প্রাক্তন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়কে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “যে ব্যক্তি পশ্চিমবঙ্গ বিজেপিতে অর্থ ও নারীর সংস্কৃতি রোপণ করেছেন, তিনি দৃশ্যত ইন্দোরে জয়ের পথ গাইতে চাইছেন…ইয়ে বন্ধন তো প্যায়ার কা বন্ধন হ্যায়! পশ্চিমবঙ্গে বিজেপিকে অবশ্যই এর অবশিষ্টাংশের শেষ ফোঁটা থেকে পরিষ্কার করতে হবে – এবং আমি তাঁকে কুকুর বলতে চাই না।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোটে সময়কালের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় চলতি পর্যায়ের বিধানসভা ভোটে ইন্দোর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। তাঁর সঙ্গে আগেই তথাগতবাবুর মনোমালিন্য প্রকাশ্যে আসে। একটি কুকুরের মুখের সঙ্গে সাদৃশ্য হিসাবে বিজয়বর্গীয়র মুখকে পেশ করেছিলেন তথাগতবাবু। এদিনে মন্তব্যের সঙ্গেওও তথাগতবাবু কুকুরের সঙ্গে বিজয়বর্গীয়র সেই বিতর্কিত ছবি যুক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার/ অশোক
