সিরসা, ৫ জুলাই (হি.স.): অতিরিক্ত জলোচ্ছাসে ভেঙে গেল ঘাগ্গর নদী থেকে উৎপন্ন হওয়া একটি খাল। আর এতেই ঘটল এক বিপত্তি। জলের তীব্র স্রোতের কারণে খারিয়ান-ধোত্তর পথে বাইক আরোহী দুই ব্যক্তি জলে ভেসে যায়। এই ঘটনায় একজনকে মৃত ও অন্যজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে শনিবার হরিয়ানার সিরসা জেলার ঘাগ্গর নদীর ওপর একটি খালে।
গ্রামবাসীদের অভিযোগ, দুর্ঘটনা অবহেলার কারণে ঘটেছে। তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। গ্রামবাসীদের মতে, জেলা প্রশাসনকে ইতিমধ্যেই জানানো হয়েছিল যে ধোত্তরের কাছে খরিফ খালের অবস্থা খারাপ। যেকোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু প্রশাসন এতে কোনও কর্ণপাত করে নি। খরিফ চ্যানেল ভেঙে যাওয়ার কারণে প্রায় এক হাজার একর ফসলও ডুবে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
