বাজারিছড়া (অসম), ১৪ আগস্ট (হি.স.) : শ্রীভূমি জেলা স্বাস্থ্য সমিতি ও বাজারিছড়া হাসপাতালের উদ্যোগে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে স্থায়ী বন্ধ্যাকরণ শিবির।
শিবিরে মোট ২৬ জন মহিলার সফল বন্ধ্যাকরণ করেন স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. নিলাদ্রীশেখর দাস। শিবিরে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করেন ল্যাবরেটরি টেকনিশায়ান দেবজ্যোতি ভট্টাচার্য।
আজকের গোটা শিবির পরিচালনা করেছেন বাজারিছড়া হাসপাতালের দিলদার হোসেন চৌধুরী এবং গোপাল সিনহা। এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন এএনএম, জিএনএম, আশাকর্মী ও আশা সুপারভাইজার। শিবিরটি সুচারুরূপে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যুবাদ জানিয়েছেন বাজারিছড়া হাসপাতালের ইনচার্জ ডা. শাহজাহান লস্কর।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস
