কলকাতা, ৫ জুলাই (হি.স.): মুখ ভার আকাশের, জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার জেরে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
