নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): ‘কোকিলকণ্ঠী’ লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সঙ্গীতে লতা মঙ্গেশকরের অবদানের কথা স্মরণ করেন তিনি।
এদিন তিনি সমাজমাধ্যমে জানান, কোটি কোটি দেশবাসীর প্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাই। লতা দিদির কণ্ঠ প্রতি শ্রোতাকে মোহিত করেছিল। যখনই তাঁর সঙ্গে দেখা হত, সঙ্গীত এবং শিল্পকলা সম্পর্কিত বিষয়গুলিতে আমাদের দীর্ঘ আলাপচারিতা হত। লতা দিদি তাঁর জাদু কণ্ঠ দিয়ে বহু ভাষা এবং উপভাষার সঙ্গীতকে সমৃদ্ধ করেছিলেন। তিনি তাঁর গানের মাধ্যমে চিরকাল কোটি কোটি দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
