নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে লতাদির গভীর সম্পর্ক ছিল।
মন কি বাত-এর ১২৬ তম পর্বে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীও। তাঁর গানে এমন সব কিছু রয়েছে যা মানুষের আবেগকে আলোড়িত করে। তিনি যে দেশাত্মবোধক গান গেয়েছিলেন তা মানুষকে অনুপ্রাণিত করেছিল। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর গভীর সম্পর্ক ছিল। আমি লতা দিদির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আমাকে প্রতি বছর একটি রাখি পাঠাতেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
