শ্রীনগর, ১৭ অক্টোবর (হি.স.) : জম্মু কাশ্মীরেরে রাজৌরি জেলায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে মৃত্যু হল এক সেনার। রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় নিযুক্ত এক সেনা কর্মীর সার্ভিস রাইফেল থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার এক সেনা আধিকারিক জানিয়েছেন, রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে একটি সেনার দল রুটিন টহল দিচ্ছিল। সেইসময়ই কর্তব্যরত অবস্থায় একজন সেনার রাইফেল থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায়। এক সেনার গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তৎক্ষণাৎ সেনা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওসি জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
