ধলাই(ত্রিপুরা), ২১ ডিসেম্বর (হি.স.) : আগামী এক মাসের মধ্যে কমলপুর নতুন বিল্ডিং ঘরে আদালত চালু করা হবে। বৃহস্পতিবার কমলপুর আদালতের নতুন বিল্ডিং ঘর পরিদর্শন কালে এক সাক্ষাৎকারে একথা বললেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা প্রিন্সিপাল সেক্রেটারি জে কে সিনহা, এডিশনাল বিচারপতি বি, পালিত ধলাই জেলার ডিসটিক এন্ড সেশন জার্জ সহ অন্যান্য মাননীয় বিচারপতি ও আইনজীবীগণ।
ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এক সাক্ষাৎকারে বলেন, দালানের কাজ ভাল হয়েছে। আগামী এক মাসের মধ্যে আদালতের আসবাবপত্র ও লিফট লাগানো হলে কমলপুরের আদালত নতুন বিল্ডিং ঘরে চালু হয়ে যাবে। এর জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এরপর বিচারপতিগণ কমলপুর আইনজীবীদের বারে যান। সেখানে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। হিন্দুস্থান সমাচার/ অনীশ
