যোধপুর, ২০ আগস্ট (হি.স.): বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রাজস্থানের ফালদি জেলায়। ঘটনাটি ঘটে মঙ্গলবারে রাতে। নিহতের নাম লীলাধর মালি (৩৫)। বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে , লীলাধর নামের এক কৃষক খামার থেকে গ্রামে ফিরছিল। সঙ্গে ছিল রানুলাল মালি নামের আরও একজন। অসাবধানতাবশত বৈদ্যুতিন খুঁটির সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয় লীলাধর মালি। তবে অল্পের জন্য বেঁচে যায় রানুলাল মালি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। সেখানে লীলাধরকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসার পর রানুলালকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
